০২/০৩/২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দাঁড়িপাল্লার প্রতীকে আগুন মানে চাঁপাইনবাবগঞ্জের মানুষের কলিজায় আগুন : নুরুল ইসলাম বুলবুল

দাঁড়িপাল্লার প্রতীকে আগুন দেওয়া মানে চাঁপাইনবাবগঞ্জের মানুষের কলিজায় আগুন দেওয়া। এই প্রতীক খুলে ফেলা মানে জনসাধারণের অনুভূতিতে সরাসরি আঘাত।

দাঁড়িপাল্লা প্রতিকের পোস্টারে আগুন ও খুলে ফেলার ঘটনা উল্লেখ করে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফিল্টার হাট কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে আরও বলেন, যারা অবৈধভাবে বালুমহল দখল করেছে, তারাই এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেন। চাঁপাইনবাবগঞ্জের জনগণ ব্যালেটের মাধ্যমেই এর জবাব দেবে। কোনো ষড়যন্ত্রই এ জেলার মানুষ মেনে নেবে না। সারাদেশের মানুষ এসব ষড়যন্ত্র রুখে দেবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়। এজন্য প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জনসভায় সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আবদুল আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির আবু জার গিফফারী, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

বিজ্ঞাপন

পড়ুন : সোনামসজিদ স্থলবন্দরের পরিধি বাড়াতে উদ্যোগ নেয়া হবে : নৌ-পরিবহন উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন