বিজ্ঞাপন

দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে জামায়াত

দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেতে যাচ্ছে জামায়াত ইসলামী বাংলাদেশ। বুধবার ৪ জুন নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত জানায়। জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন একমত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বিজ্ঞাপন

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদালতের আদেশের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছে। এছাড়া প্রতীক কোনো দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে আরপিও অনুযায়ী। দলটি প্রতীকসহ নিবন্ধন পাবে।

ইসি থেকে আরও জানা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। বৈঠকের পর দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

নির্বাচন কমিশনারের সূত্রে সিইসির কাছ থেকে পজিটিভ রেসপন্স জানানো হয়েছিল।

এর আগে, রোববার (১ জুন) রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।

পড়ুন : আশা করছি, দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাবো : জামায়াত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন