“বাংলাদেশ কেমিস্ট’স অ্যান্ড ড্রাগিস্ট’স সমিতি” দাগনভূঞা উপজেলা উপশাখার ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন আজ বুধবার স্টার রেডিসন রেস্টুরেন্টে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
৯৬ জন ভোটারের মধ্যে ৯৩ জন ভোট প্রদান করেন। সভাপতি পদে বেলায়েত হোসেন শিমুল ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী লিয়াকত আলী পান ৩৪ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নাজিম উদ্দিন।
নির্বাচন পরিচালনায় দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন পরিচালক মো. হারুনুর রশীদ। নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মো. নুর নবী রুবেল, মো. ওমর ফারুক, মো. কামরুল ইসলাম ও হুমায়ুন কবীর সেলিম।
নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকরা।
পড়ুন : ফেনীর দাগনভূঞায় মোবাইল কোর্ট অভিযান, ৯ মামলা, ১১ হাজার টাকা জরিমানা ও ১ জনের কারাদণ্ড


