১১/০২/২০২৬, ০:১৯ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১১/০২/২০২৬, ০:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দাগনভূঞায় নিরাপদ সড়ক আন্দোলন উপজেলা কমিটির অভিষেক

নিরাপদ সড়ক আন্দোলন দাগনভূঞা উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে দাগনভূঞা জমজম কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন। সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি রবিউল আউয়াল সজিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মওদুদুর রহমান হৃদয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম ও নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা কমিটির সভাপতি জিয়া উদ্দিন।

শেষে অতিথিবৃন্দ বিভিন্ন সংগঠনকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ফেনীর দাগনভূঞায় কৃষকদের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন