২৫/০২/২০২৬, ১৭:৪৯ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৭:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দাবি পূরণের আশ্বাসে সড়ক ছাড়লেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা

৫ কার্যদিবসের মধ্যে দাবি পূরণের আশ্বাসে সড়ক ছেড়েছেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা। রোববার ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নেওয়া এই সদস্যরা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাস পাওয়ার পর সড়ক ত্যাগ করেন। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

এদিন বেলা ১১টার দিকে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের প্লাটফর্ম সহযোদ্ধার ব্যানারে অবস্থান নেন চাকরিচ্যুত স্বশস্ত্র বাহিনীর সদস্যরা।

বিক্ষোভকারীদের সামরিক বাহিনী সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত শীর্ষক ব্যানার প্রদর্শন করে জাহাঙ্গীর গেটের বিপরীত সড়কে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিসসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

আন্দোলনরতদের তিন দফা দাবি হলো-

চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল করতে হবে।

যদি কোনো সশস্ত্র বাহিনী সদস্যের চাকরি পুনর্বহাল সম্ভব না হয়, তাহলে তাকে সরকারি সব সুযোগ-সুবিধাসহ পেনশনের আওতাভুক্ত করতে হবে।

যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে শত শত সশস্ত্র বাহিনী সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। 

এ সময় জাহাঙ্গীর গেটের সামনের সড়কে যানজট দেখা দেয়। যানবাহনের সারি ঠেকে প্রায় বনানী মোড় পর্যন্ত। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজ ও অফিসগামী মানুষ।

টিএ/

দেখুন: বাংলাদেশে পাকিস্তানের সেনা, দাবি ভারতীয় মিডিয়ার!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন