বিজ্ঞাপন

৬ দফা দাবীতে ঝিনাইদহ পলিটেকনিকে দ্বিতীয় দিনের মতো শাটডাউন চলছে

অকারিগরি ক্রাফটদের পক্ষে আদালতের রায়ের প্রতিবাদে ঝিনাইদহে শাটডাউন ঘোষনা করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। ৬ দফা দাবী আদায়ে “কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ” এর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি উপলক্ষে তারা দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচী পালন করছে ।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার ( ৩০ এপ্রিল) সকাল ১০ দিকে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে যেয়ে দেখা যায় ক্লাস রুমগুলোতে তালা ঝুলছে । তবে শিক্ষার্থীদের বড় কোন সমাগমের দেখা মেলেনি ।

এ সময় ঝিনাইদহ পলিটেকনিকের ৭ম সেমিস্টারের নাইমুর রহমান হেলাল, শেখ রানা, তানভীর আক্তার তুষার, তৃতীয় সেমিস্টারের রাফিজুল ইসলাম অপুসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী তারা পালন করছে । পরবর্তীতে আরো যদি কোন বৃহত্তর কর্মসূচী আসে তবে অবশ্যই তা পালন করা হবে ।

তারা আরো বলেন, আদালত অকারিগরি ক্রাফটদের পক্ষে যে রায় দিয়েছে তা অযৌক্তিক। এইচএসসি পাশ একজন ক্রাফট পলিটেকনিক এর শিক্ষক হওয়ার যোগ্য না। আমাদের ক্লাস নেয়ার যোগ্যতাও নেই তাদের। অনতিবিলম্বে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে।

পড়ুন: জয়পুরহাটে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গঠনসহ ১৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

দেখুন: ছয় দফা দাবিতে কুষ্টিয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বি‌ক্ষোভ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন