০২/০৩/২০২৬, ৫:০৮ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দামুড়হুদায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মডেল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, বর্তমানে বেগম খালেদা জিয়া লাইফ সাপোর্টে থাকায় সারাদেশের ন্যায় দামুড়হুদা উপজেলার নেতাকর্মীরাও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য এ দোয়ার আয়োজন করা হয়েছে।

দোয়া শেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “আমাদের মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, সামনে আরও দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম। হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনছার আলী, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, নোতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নাটুদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভুট্টু।

জেলা উলামা দলের সদস্য সচিব হাফেজ মো: মাহবুবুল আলম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুল হক সবুজ, সদস্য সচিব এমডি কে সুলতান, দামুড়হুদা থানা উলামা দলের সভাপতি হাফেজ রায়হান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মো: জাকারিয়া আলম, হাউলী ইউনিয়ন উলামা দলের সভাপতি আবু হাসান, মডেল মসজিদের পেশ ঈমাম মামুনুর রশীদ।

দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা উলামা দলের সদস্য নাজমুল হাসান বিপ্লবী।

পড়ুন- মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দোকানিকে জরিমানা

দেখুন- তফসিল ঘোষণা হবে কবে জানালেন ইসি সচিব |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন