“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এবারের এই প্রতিপাদ্যকে সামন রেখে ৩ ডিসেম্বর বুধবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুর এর আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় ৩৪তম প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, প্রতিবন্ধীদের সম্মাননা প্রদান, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বির্ক) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস, সিডিএ’র রিসোর্স পার্সন অনামিকা পান্ডে। মুক্ত আলোচনা করেন সিডিডি’র শৈলেন চন্দ্র রায়, কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার বিনয় কুজুর, দিশারী সংস্থার মতিউর রহমান, প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন সংস্থার সাধারন সম্পাদক বিলকিস আরা ফয়েজ, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তানজিদা পারভীন সিমা। এসময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যায়ের অফিসার মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ গোলাম আযম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের কনসালট্যান্ট (ফিজিওথেরাপী) ডাঃ মোঃ নাসিম হোসেন, সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন।
শেষে দীপশিখার পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের পক্ষে ২০ জন প্রতিবন্ধীকে শিক্ষা সহায়ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিবন্ধীদের পুরস্কৃতি করা হয় ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে টার্নিংপয়েন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় এবং এ্যাম্পপ্লিফাইচেইঞ্জ এর অর্থায়নে ডেয়ার টু ড্রীম-প্রতিবন্ধী ব্যক্তিদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার প্রতিষ্ঠার প্রকল্পের আওতায় দিবসটি উদযাপন করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, মনের সকল প্রতিবন্ধীতা দুর করে প্রতিবন্ধী ব্যক্তিদের ভালোবাসুন। তাদেরকে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তুলুন।
পড়ুন: আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, কোন আসনে কে?
আর/


