চুয়াডাঙ্গার দামুড়হুদায় হুমায়ুন হোসেন নামে এক মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে (মালয়েশিয়ান মুদ্রা) ৫০০ রিঙ্গিত ও ২০ হাজার বাংলাদেশি টাকা ছিনতাই ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে এ ঘটনায় থানায় একটি মামলা পূর্বক তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার কুড়ুলগাছি গ্রামে ঘটনা ঘটে।
হুমায়ুন হোসেন কিশোরগঞ্জ জেলার শেওড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই শামীম হোসেন(২৬) ও রিন্টু (৩০) নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হুমায়ুন হোসেন ও স্থানীয়রা জানান, দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের রাজু আমার সাথে দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন। রাজু তার পরিবারের সমস্যা ও অসুস্থতার কারণ দেখিয়ে আমার কাছ থেকে ৫১ হাজার টাকা ধার নেয় এবং এক মাস পর টাকা ফেরত দেওয়ার কথা কিন্তু রাজু তা ফেরত না দিয়ে। বিভিন্ন টালবাহানা দেখিয়ে দীর্ঘদিন থেকে ঘুরাচ্ছে। আমার পাওনা ধারের টাকা নিতে সোমবার দুপুরে আমি দামুড়হুদার ধান্যঘরায় এসেছিলাম রাজুর বাড়িতে। এসময় রাজুর বাড়িতে কিছুক্ষণ বসার পর রাজু বলল। আমার ভাই রানা তোমাকে টাকাটা দেবে তুমি রানার সাথে যাও। তখন রানা আমাকে একটা বাসার ভেতর নিয়ে যায়। হুমায়ুন কিছু বুঝে ওঠার আগেই আমাকে এলোপাতাড়ি ভাবে মারধর শুরু করে এবং আমার কাছে থাকা মালয়েশিয়ার ৫০০ রিঙ্গিত ও বাংলাদেশী নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় রাজু রানা ও তার সঙ্গীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় দর্শনা থানা পুলিশ খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযানে নেমেছে। রাতেই এ ঘটনার সাথে জড়িত শামীম ও রিন্টু নামের জনকে গ্রেফতার করে পুলিশ।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ব্যাপারে থানায় হুমায়ুন হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। দুই অভিযুক্ত কে গ্রেফতারপূর্বক চুয়াডাঙ্গা আদালতের প্রেরণ করা হয়েছে। কিছু রিংগিত উদ্ধার হয়েছে। বাকি আসামিদের ধরতে এবং ডলার, নগদ টাকা উদ্ধারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন:শিক্ষা নিয়ে নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা
দেখুন:পিরোজপুরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ হাতপাখা সমর্থকের বিরুদ্ধে |
ইমি/


