বিজ্ঞাপন

জেট ফুয়েলের দাম বেড়েছে ৮০ শতাংশ

জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রায় ৮০ শতাংশ দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

বিজ্ঞাপন

জানা গেছে, তেলের দাম বৃদ্ধির বিষয়ে আজ (মঙ্গলবার) ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে জরুরি সভা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সভায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা, যা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি।

এছাড়া আন্তর্জাতিক রুটের ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার প্রায় ৭৯ শতাংশ।

পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন