22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দালালমুক্ত সেবার অঙ্গিকার নিয়ে চালু হলো নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারো চালু হলো নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নবনির্মিত এই অফিসটি জেলার পাঁচ উপজেলার মানুষের পাসপোর্ট সেবা দেবে।

বিজ্ঞাপন

এই পাসপোর্ট অফিস দীর্ঘদিন বন্ধ থাকায় সেবাগ্রহীতারা পড়েছিলেন চরম দুর্ভোগে। জরুরি পাসপোর্ট সেবা পেতে যেতে হচ্ছিল কেরাণীগঞ্জ, নরসিংদী বা মুন্সিগঞ্জে। যা ছিল ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। বিদেশ যাত্রা ও জরুরি কাজে ভোগান্তি পোহাচ্ছিলেন মানুষ।

তবে প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অফিসটি পুনরায় চালু হয়েছে। এতে ভুক্তভোগী মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। নতুন এই পাসপোর্ট অফিস দালাল মুক্ত ও ঘুষ মুক্ত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জানান, জুলাই অভ্যুত্থান যে পাসপোর্ট গুলো পুড়ে গেছে, সেগুলোর মধ্যে ৭ হাজার ইতিমধ্যে দেওয়া হয়েছে। বাকিগুলোও দেওয়ার কাজ চলছে।

নতুন উদ্যোমে শুরু হওয়া পাসপোর্ট অফিসে, কোথাও দালালচক্রের উপস্থিতি বা কার্যকলাপের খবর পাওয়া গেলে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

পড়ুন: নারায়ণগঞ্জের কদম রসুল সেতুর সংযোগ সড়কের প্রবেশমুখ পুনর্নির্ধারণের দাবি

দেখুন: ৬ কোটি টাকার বিক্রির আশা নারায়ণগঞ্জের ফুল চাষীদের 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন