২৬/০২/২০২৬, ৪:১৪ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ৪:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নিখোঁজের দুই দিন পর ধান খেতে মিললো অর্ধগলিত মরদেহ

নওগাঁর মান্দায় নিখোঁজের দুই দিন আব্দুল জব্বার (৫০) নামে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ বুধবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কশব ইউনিয়নের (কশব মধ্যপাড়া) গ্রামের একটি ইটভাটা সংলগ্ন তালপুকুড়িয়া বিলের একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জব্বার পার্শ্ববর্তী প্রসাদপুর ইউনিয়নের এলাঙ্গা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

নিহত জব্বারের ছোট ভাই আজহারুল ইসলাম জানান, তার ভাই গত শুক্রবার সকাল ১০টার দিকে ভোলাগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বুলবুলের কাছে পাওনা ৫০ হাজার টাকা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোন খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ছিল।

টাকার জন্যই তার ভাই খুন হয়ে থাকতে পারে বলে ধারনা করছেন তিনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ অর্ধগলিত এবং গলাকাটা হওয়া সিআইডি এবং পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএ/

দেখুন: দাফনের ৮ দিন পর বাড়িতে ফিরে এলেন রুখছানা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন