দিনাজপুরের আমবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হেরিটেজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে আমবাড়ি এলাকায় চালক ঘুমন্ত অবস্থায় স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১২ জন আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তাৎক্ষণিকভাবে সবার নাম-পরিচয় পাওয়া না গেলেও আহতদের মধ্যে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসানের নাম পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পড়ুন: দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩
এস/


