১১/০২/২০২৬, ১৫:৩৮ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৫:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের খানসামায় রাস্তার পাশের পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

দিনাজপুরের খানসামা উপজেলায় রাস্তার পাশে পাটক্ষেত থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার বাংলাভাষা কলেজের পশ্চিম পাশে একটি পাটক্ষেতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ভূট্টা ব্যবসায়ী দেলোয়ার হোসেন, উপজেলার ভাবকী ইউনিয়নের মাড়গাঁও গ্রামের তফির মেম্বার পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে পাটক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

পড়ুন: দিনাজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন