১২/০২/২০২৬, ২১:৪৫ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২১:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের নবাবগঞ্জের ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জমি উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বন বিভাগের চরকাই রেঞ্জের ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা জবরদখল মুক্ত করেছে বন বিভাগ।
 
শুক্রবার ( ২৫) এপ্রিল দুপুরে উপজেলার ভাদুরিয়া বিটের মাহমুদপুর মৌজায় বিরামপুর চরকাই রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় ঐতিহাসিক দারগা বাগানের ৩ একর জায়গা জবরদখল মুক্ত অভিযান পরিচালনা করেন ভাদুরিয়া বিটের বিট কর্মকর্তা এরশাদ আলী।

বিজ্ঞাপন


বন বিভাগ সুত্রে জানা যায় , চরকাই রেঞ্জের আওতাধীন নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর মৌজায় ঐতিহাসিক এই দারগা বাগানে ১৫০ বছর পূর্বে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ থেকে ৩০০ টি উন্নত জাতের আম গাছ নিয়ে এসে রোপণ করেন নবাবগঞ্জ থানার তৎকালীন একজন হিন্দু দারোগা । তখন থেকেই বাগানটি দারোগার বাগান নামে পরিচিত পাই। সেই বাগানে একটি চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে ৩ একর জায়গা জবরদখল করে কলার বাগন করে।সেখানে অভিযান চালিয়ে জবরদখল মুক্ত করে বন বিভাগ।

জানতে চাইলে ভাদুরিয়া বিটের বিট কর্মকর্তা এরশাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি চক্র দারোগা বাগানের ৩ একর জায়গা জবরদখল করে সেখানে কলার বাগান করেছিলেন। সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে ৩ একর যায়গা জবরদখল মুক্ত করা হয়েছে। বনের জায়গা উদ্ধার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযানে ভাদুরিয়া বিটের ফরেস্ট গার্ড ইয়াসিন আরাফাত সহ বন বিভাগের সকল উপকারভোগীর সদস্যরা সহযোগিতা করেন। দখলমুক্ত এসব জায়গায় বরাদ্দ সাপেক্ষে সামাজিক বনায়ন প্রজেক্টের মাধ্যমে হরেক প্রজাতির দেশি গাছের বাগান করা হবে।

পড়ুন : বালুমহাল বন্ধের দাবিতে দিনাজপুরের খানসামায় মশাল মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন