১০/০২/২০২৬, ১৫:২১ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৫:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের বিরামপুর থেকে বরিশাল ও বরগুনার দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে বরিশাল ও বরগুনার দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের ভেলারপাড়া এলাকায় হাবিবপুর কেটরা পাকা সড়কের ওপর থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের উজিরপুর উপজেলার ৪ নম্বর ওটরা ইউনিয়নের কেশবকাঠি গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান ওরফে ইকবাল (৫৭)। তিনি উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

অপরজন হলেন বরগুনা পৌরসভার চর কলোনি মহল্লার বাসিন্দা মাহমুদুল আজাদ ওরফে রিপন (৪৮)। তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা গেছে, তাদের দুজনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে। এ ছাড়া তাঁরা নিজ নিজ থানায় দুটি করে পৃথক মামলারও পলাতক আসামি।

স্থানীয়দের বরারে দিয়ে পুলিশ জানায়, রাতের দিকে ভেলারপাড়া গ্রামে তাঁদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি বিরামপুর থানা-পুলিশকে জানায়। পরে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে।

দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রমনা থানায় রাষ্ট্রদ্রোহ মামলাসহ নিজ নিজ এলাকায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। তাদেরকে গ্রেফতার করে ১৫৪ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরের হিলি স্থলবন্দর শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বন্ধ ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন