রবিবার গভীর রাতে বিরামপুর উপজেলার খিয়ার মাহমুদপুর সীমান্তের ২৯১/২৯ নম্বর সাব-সীমানা পিলার সংলগ্ন এলাকায় এই বেড়া নির্মাণ করা হয়। স্থানীয়রা জানান, ভারতের দিক থেকে আধা কিলোমিটার লম্বা এ বেড়া বাঁশ দিয়ে তোলা হয়েছে।
স্থানীয় কাটলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শুকুর আলী সরকার অভিযোগ করে বলেন, রাতের অন্ধকারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই বেড়া দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর দৌলা জানান, “বিএসএফ নয়, ভারত সীমান্তের কৃষকরা জমির ধান রক্ষায় গভীর রাতে বেড়া দিয়েছে। বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, আজ বিকেল ৫টায় পতাকা বৈঠকের মাধ্যমে বেড়া অপসারণ করা হবে।”
সীমান্তবাসী দ্রুত এই বেড়া অপসারণের পাশাপাশি বিজিবির টহল জোরদারের দাবি জানিয়েছেন।
পড়ুন :দিনাজপুরে ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত


