দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার খানসামা রোডে একটি বেসরকারি ক্লিনিকে সিজার (অস্ত্রোপচার) করাতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহত প্রসূতি সমেজা খাতুন (২৫)। তিনি কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সরঞ্জা গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের স্ত্রী বলে জানা যায়।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়,শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে প্রসূতি সমেজা খাতুনকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাধীন একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সিজার অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশনের সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ক্লিনিক কর্তৃপক্ষ দিনাজপুর জিয়া হার্টফাউন্ডেশনে পাঠিয়ে দেন, জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা কান্না কন্ঠে বলেন ক্লিনিকে ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। অপারেশনের দায়িত্বে ছিলেন ডা.বকুল এবং অ্যানেসথেশিয়া প্রদান করেন শরিফুল ইসলাম।
ঘটনার পর ক্লিনিকের মালিক বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্টাফরা ক্লিনিক বন্ধ করে পালিয়ে গেছেন।এই দুর্ঘটনার পর ক্লিনিক কর্তৃপক্ষ পালিয়ে যাওয়ার পর ক্লিনিকে ঝুলছে তালা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনা স্থলে পুলিশ পুলিশ
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও পরিবার
এর রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারে পক্ষ থেকে প্রশাসনের কাছে কোন অভিযোগ দেওয়া হয়নি।
পড়ুন : দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


