দিনাজপুরেের হাকিমপুরে ভিজিএফ চাল বিতরণের সময় সাংবাদিক লাঞ্চনার অভিযোগে ৩ নং আলীহাট ইউনিয়নের ইউপি সদস্য দিলদার হোসেনকে শোকজ করা হয়েছে।
দিনাজপুরে সাংবাদিক লাঞ্চনার অভিযোগে আলীহাট ইউপি সদস্যকে শোকজ
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও জানান, গত বুধবার উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ চলছিল। বিতরণকালে চালের ওজন কম দেওয়ার বিষয়ে দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মুসা মিয়া সংবাদ সংগ্রহ করতে গেলে ৭ নং ওয়ার্ড সদস্য দিলদার হোসেন তাঁকে ইউনিয়ন পরিষদ থেকে ধাক্কা দিয়ে বের করে দেন।
ঘটনার পর বৃহস্পতিবার, ভিজিএফ চাল বিতরণে দূর্নীতি ও সাংবাদিক লাঞ্চনের ঘটনায় দিলদার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী রোববারের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। উল্লেখযোগ্য, উপযুক্ত জবাব না পেলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন- সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী


