শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে । ভারতের সংগঠন এক্সপোটার অ্যান্ড ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলে ২৬ সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম স্থগিত থাকবে।
তবে এ সময়ে হিলি পানামা পোর্টে থাকা পণ্য লোড-আনলোডের কাজ এবং দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন ও হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম।
হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, আগামী ৪ অক্টোবর থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
পড়ুন: এনসিপি নেতা আখতারের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
এস/


