বিজ্ঞাপন

দিনাজপুরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাল গালিচায় সংবর্ধনা


দিনাজপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবুল কাশেমকে লাল গালিচায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দীর্ঘ ৩৫ বছরের কর্মময় শিক্ষকতা জীবন শেষে তিনি ২ এপ্রিল ২০২৬ অবসর গ্রহণ করেন। এ উপলক্ষে একইদিন সন্ধ্যায় জেলা প্রশাসন, দিনাজপুর এর উদ্যোগে তাঁর সম্মানে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

দিনাজপুরের স্টেশন ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে তাকে সম্মানিত করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের প্রশংসা করেন। শেষে তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর অবসর জীবনের জন্য শুভকামনা জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে২ দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন