১৪/০২/২০২৬, ৩:১৩ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৪/০২/২০২৬, ৩:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ধর্মীয় নেতাদের সাথে এ্যাডভোকেসী নেটওয়ার্ক সভা

দিনাজপুর এরিয়া কো- অডিনেশন অফিস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে দিনাজপুরের ১০টি ইউনিয়ন ও পৌরসভা, ঘোড়াঘাট, কাহারোল ও বিরল উপজেলা ধর্মীয় নেতাদের সাথে এ্যাডভোকেসী নেটওয়ার্ক ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

নেটওর্য়াকের জেলা সভাপতি কাজী আব্দুস ছাত্তার এর সভাপত্বিতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন এর এ্যাডভোকেসী কোঅর্ডিনেটর তানজিমুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মশিয়ুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাহারোল কমিটির সহ-সভাপতি আব্দুল কাদের, বিরল কমিটির সভাপতি রফিকুল ইসলাম, ঘোড়াঘাট কমিটির সভাপতি আলম চৌধুরী।

ধর্মীয় নেতাদের পক্ষে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় প্রতিনিধি দ্বিজেন্দ্র রাথ রায়, দিপালী রাণী, কসবা মিশনের ফাদার বিদ্যা বর্মন। ওয়ার্ল্ড ভিশন এর এ্যাডভোকেসী কোঅর্ডিনেটর তানজিমুল ইসলাম বলেন, ওয়ার্ল্ড ভিশন শিশু সুরক্ষা ও শিশুদের নিয়ে যে স্বপ্ন দেখে এই প্লাটফর্ম এর প্রতিনিধিরা তা পূরণ করবেন। যে কয়েকটি মৌলিক চাহিদা রয়েছে তার মধ্যে ধর্ম একটি। আমরা মনে করি ধর্মীয় অনুশাসনের মাধ্যমে শিশু সুরক্ষা দিতে ধর্মীয় নেতারা যথেষ্ঠ অবদান রাখবেন। ওয়ার্ল্ড ভিশন ফাইভ জিরো প্লাস, এনাফ প্রচারাভিযানের মাধ্যমে শিশুদের ক্ষুধামুক্ত, অপুষ্টিমুক্ত শিশু, শিশু শ্রম বন্ধ, প্রতিটি শিশু স্কুলে যাবে, বাল্য বিবাহ নিরসন ও প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব জেলা গড়ে তুলতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, এই প্লাটফর্মের অর্জন হয়েছে অতি দরিদ্র শিশুদের আর্থিক সহায়তা ৫৮৯ জনকে, বাড়ি বাড়ি দিয়ে শিশু জরিপ করা হয়েছে ১৪৭৭ জন, শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে ২৩৩ জনসহ বিভিন্ন অর্জন তুলে ধরেন।

এছাড়া জিংক ফুড ও গুনগত শিক্ষার মান বিষয়ক উপস্থিত প্রতিনিধিরা আলোচনা করেন। প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের পিকিউ অফিসার মোঃ মবিন উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের বিরল এরিয়া প্রোগ্রাম অফিসার মোঃ গোলাম সাকলায়েন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর ওয়ার্ল্ড ভিশন অফিসের প্রোগ্রাম অফিসার ভিক্টরিয়া বিশ্বাস ও ফেসিলেটর শামীম শাহরিয়ার।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে দশ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন