১২/০২/২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের ২দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

পল্লীশ্রী মিলনায়তনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে দুদিনব্যাপী কর্মসূচীর গুনগত মানের আত্ম পর্যালোচনা বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। স্বাগত বক্তব্য রাখেন কাহারোল উপজেলা এপি ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস। দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার থিওটেনিয়াস শিশির রোজারিও এর সঞ্চালনায় ফেসিলেটেশন করেন দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট কামরুল হাসান, টেকনিক্যাল স্পেশালিস্ট (লাভলী হুড) ডাঃ দিপা রোজারিও। শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লীশ্রী’র শামীমা পপি। দুদিনব্যাপী কর্মশালায় বিভিন্ন ধর্মে ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি, শিশু প্রতিনিধি, জনপ্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশনের স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় দু দিনে পরিবর্তনশীল বাজেট, ভঙ্গুর প্রেক্ষাপটের জন্য নূন্যতম স্পন্সারশিপ এফসিপিও প্রয়োগের দক্ষতা বৃদ্ধি, বাহ্যিক প্রতিষ্ঠানের সাথে কার্যকর নটওয়ার্কিং এর সম্পৃক্ততা, বিশ্বাস এবং মূল্যবোধের রুপান্তর ঘটানো ও সামাজিক সংহতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নর্দান ডেভলমেন্ট এর উদ্যোগে উপকারভোগীদের মাঝে হুইল চেয়ার ও ছাগল বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন