বিজ্ঞাপন

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দক্ষতা বৃদ্ধিমূলক দুইদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে দক্ষতা বৃদ্ধিমূলক দুইদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী হয়েছে।

বিজ্ঞাপন


সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর এপি, দিনাজপুর এরিয়া কোঅডিনেশন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর নবী। দুই দিন ব্যাপী প্রশিক্ষণে শিশু নেতৃত্ব, শিশু সুরক্ষা, শিশু অধিকার, এ্যাডভোকেসি “ ফাইভ জিরো প্লাস” সহ বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ বিষয় নিয়ে আলোচনা করেন প্রশিক্ষক হিসেবে প্রোগাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস ও স্পন্সারশীপ এবং চাইন্ড প্রটেক্সন অফিসার পেট্রিক রুরাম।

প্রশিক্ষণের উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মাহাফুজুর রহমান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর নবী বলেন, শুধু আইন দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব নয়। এর জন্য চাই সামাজিক সচেতনতা বৃদ্ধি। বাল্য বিবাহর কুফল সমন্ধে জনগণকে সচেতন করতে হবে। বাল্য বিবাহ বলতে যেখানে বর ও কনে উভয় শিশু। শিশু অধিকার সনদ এর ৫টি গুচ্ছ-এ ৫৪টি অনুচ্ছেদ রয়েছে। এই প্রশিক্ষণে শিশু অধিকার সনদ প্রণয়ণের জন্য ৫টি মূল নীতির উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উক্ত প্রশিক্ষণে ১৫জন যুব প্রতিনিধি এবং ১৫জন শিশু ফরামের প্রতিনিধি অংশগ্রহণ করে।

পড়ুন- রূপগঞ্জে ধানের শীষ প্রতীকে ভোট দিতে কেয়ারিয়া এলাকায় গণসংযোগ

দেখুন- ‘সুখে দুঃখে দেশবাসীকে ফেলে কোথাও যাব না’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন