১৩/০২/২০২৬, ১৩:০৭ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৩:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে করোনা শনাক্তের পরীক্ষা শুরু শনিবার, প্রাথমিকভাবে ৪০০ কিট বরাদ্দ

দিনাজপুরবাসীর জন্য আশার খবর এবার রাজধানীমুখী না হয়েই মিলবে করোনা শনাক্তের সুযোগ। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষাকাজ।


দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। করোনা পরীক্ষার জন্য ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে ৪০০টি শনাক্তকরণ কিট।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান বলেন, এই উদ্যোগে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের সাধারণ মানুষ রাজধানীমুখী ভোগান্তি ছাড়াই পাবেন করোনা পরীক্ষার সুবিধা। এতে সময়, অর্থ ও ঝুঁকি সবই কমবে উল্লেখযোগ্য হারে।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্থানীয়ভাবে পরীক্ষাকেন্দ্র চালু হওয়া দিনাজপুরবাসীর জন্য বড় স্বস্তির খবর বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে চিরিরবন্দরে ১৫ বছর ধরে আওয়ামী লীগের নেতার দখলে কবরস্থানের জায়গা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন