১২/০২/২০২৬, ২৩:৩৮ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২৩:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল কর্মীর মৃত্যু

দিনাজপুরের খানসামা উপজেলায় পানির মর্টারের সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস আলম (২৪) নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রামের শিমুলতলী মহিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস ওই এলাকার মৃত বাবলুর রহমানের ছেলে।

নিহতের পরিবার ও নিকটাত্মীয়দের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নিজ বাড়িতে পানির মর্টারের সংযোগ মেরামত করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন ফেরদৌস। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলাম বলেন, “ফেরদৌস ছাত্রদলের একজন নিবেদিত কর্মী ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন