১৩/০২/২০২৬, ১৫:০০ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৫:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে চিরিরবন্দরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। সনাতন রীতি অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবারও আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।

শুক্রবার (২৭ জুন) দল্লা রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সাবেক সাংসদ কেন্দ্রিয় বিএনপির অন্যতম সদস্য আখতারুজ্জামান মিয়া।

এসময় প্রধান অতিথি দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সাবেক সাংসদ কেন্দ্রিয় বিএনপির অন্যতম সদস্য আখতারুজ্জামান মিয়া বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই জনপদে সবার শান্তিপূর্ণ বসবাস বাঙালির আবহমান সংস্কৃতির উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বিশ্বদরবারে পরিচিত লাভ করেছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নুরে আলম সরকার দুলু, ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সহকারি অধ্যাপক মোঃ মেছবাহুল ইসলামে, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট চিরিরবন্দর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক ননী গোপাল রায়, ভিয়াইল ইউনয়ন পরিষদের সদস্য মো: মিজানুর রহমান, লালন কুমার রায় (লিটন), ভিয়াইল ইউনয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাবেক ইউপি সদস্য মো: মফিজুল হক শাহ্ প্রমুখ।

ঢাক-ঢোলক বাদ্য, শঙ্খ ও উলুধ্বনির মধ্য দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়। এরপর মন্দির প্রাঙ্গণ থেকে এই রথের প্রথম টানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়। রশি টেনে রথযাত্রার উদ্বোধন করেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সাবেক সাংসদ কেন্দ্রিয় বিএনপির অন্যতম সদস্য আখতারুজ্জামান মিয়া।

জানা যায়, পুণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। হিন্দুশাস্ত্র মতে রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। তারই ধারাবাহিকতায় চিরিরবন্দর উপজেলার দল্লা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রাথযাত্রা পালিত। এই উপলক্ষ্যে সেখানে বসেছে হরেক রকমের দোকান।

রথযাত্রা উদযাপন কমিটির আয়োজকগণ জানান ‘আমাদের কোনো ভয়-ভীতি নেই, এখানে এ উৎসব খুব সুন্দরভাবে পালিত হয়ে আসছে’।
কোনো বিশৃঙ্খলা এড়াতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ ওয়াদুদ এর নেতৃত্বে পুলিশের মন্দির এলাকায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এ ছাড়া শোভাযাত্রাসহ উৎসব উপলক্ষে নিরাপত্তায় নিজস্ব পাঁচ শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োজিত আছে।
এবারও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ৫ জুলাই বিকালে উলটো রথের মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

সভা শেষে প্রধান অতিথি মন্দির প্রাঙ্গণে একটি লিচু গাছের চারা রোপন করেন।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন