বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,আগামীর ফেব্রুয়ারীর নির্বাচন নিয়ে অনেক অনেক কথা হচ্ছে, আমরা অনেক কথা বলছি কিন্তুু আমাদের শুনতে হাসি লাগে অথবা মনে প্রশ্ন জাগে আজকের যে কথা বলার কথা নয়, আগামীর ফেব্রুয়ারীর নির্বাচন প্রধান উপদেষ্টাও বলেছে নির্বাচন কমিশনও বলেছে ঘোষণা এসেছে এবং আমরা আশাবাদী মধ্য ফেব্রুয়ারীর মধ্যে নির্বাচন হবে।
কারণ সরকার চায়, রাজনৈতিক দলও চায় নির্বাচন কমিশন চায় সর্বপরি দেশের সাধারণ মানুষ চায়, তাদের ক্ষমতা যেটি ২০০৮-১৪-১৮-২৪ এ যথাযথ ভাবে প্রয়োগ করা ছাড়া একবার নিশি রাতের ভোট হয়েছে কাজেই জনগণ তাদের অধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে।
কাজেই জনগণকে বঞ্চিত করে আবারও বিভিন্ন ভাবে বলছে আবারও নাকি ওয়ান এলিভেন আসবে কেউ কেউ বলছে আবার নাকি স্বৈরাচারের আবির্ভাব হবে। তাদের সবার জানা জরুরি যারা ওয়ান এলিভেন করেছিলেন তাদের কথা মনে আছে কিভাবে পালিয়েছেন।
তিনি আরও বলেন, জনগণ যাকে দায়িত্ব দিবে যে পদ্ধতিতে দিবে আমরা মেনে নিব। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা রাখার চেষ্টা করব। কোন দূরাবস্থাতেই স্বৈরাচার অথবা অন্যতম সাংবিধানিক ব্যবস্থার রাস্তাকে সুগম করার জন্য কেউ হাত মেলাবেন না।
শুক্রবার বিকেলে শিক্ষক- কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার আয়োজনে জিলা স্কুল অডিটোরিয়ামে দিনাজপুর শিক্ষক – কর্মচারী জেলা শাখার সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ মনজুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুইয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন চৌধুরী দুলাল।
ওচারী ঐক্যফেডারেশনের মহাসচিব আলহাজ্ব আজিজুল হক রাজা বক্তব্য রাখেন,এসময় উপস্থিত ছিলেন জেলার ১৩ উপজেলার শিক্ষক কর্মচারীবৃন্দ ও দিনাজপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পড়ুন :বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতের অভিযোগে দিনাজপুরে পার্বতীপুরে যুবক আটক


