১২/০২/২০২৬, ২১:৪০ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ২১:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত


বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়ন শীর্ষক জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর ২০২৫ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর শহরের লিলি মোড়ে হোটেল গ্র্যান্ডনুর হল রুমে এইচসিএফসি ফেজ আউট ম্যানেজমেন্ট প্ল্যান(স্টেজ-২) ইউএনইপি কম্পোনেন্ট প্রকল্প পরিবেশ অধিদপ্তর, পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান বাহাদুর।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ( বায়ুমান ব্যবস্থাপনা) ও প্রধান, ওজোন সেল, এর পরিচালক মোঃ জিয়াউল হক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রফেসর কৃষিবিদ,ড. সাইফুল হুদা, পরিবেশ অধিদপ্তরের (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা) প্রকল্পের পরিচালক রাজিনারা বেগম। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, দিনাজপুর চেম্বারে ভারপ্রাপ্ত সভাপতি মো: আখতারুজ্জামান জুয়েল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম, প্রাইভেট কিøনিক এন্ড ডায়গনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাক্তার গোলাম মোস্তফা, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান সরকার প্রমুখ।

এ সময় দিনাজপুরের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ পরিবেশ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালা পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা (ওজোন সেল) শেখ ওবায়দুল্লাহ আল মাহমুদ।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে বীরগঞ্জে খুচরা সার বিক্রেতা ব্যবসায়ীদের অধিকার আদায়ের দাবিতে সাধারণ সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন