বিজ্ঞাপন

দিনাজপুরে জেএসকেএস এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালি উদ্বোধন

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”- এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ মার্চ রোববার শিশু একাডেমি প্রাঙ্গণে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিষ্টিয়ান এইড এর অর্থায়নে ডিওয়াইডি প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ এর বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান।

বিজ্ঞাপন


র‍্যালি’র উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহঃ আব্দুল ওয়াহেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলাম, জেলা ভেটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা, মহিলা বিষয়ক অধিদপ্তরর ডে কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ ইসলাম, এডাব এর সদস্য সচিব মোঃ মোজাফ্ফর হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেএসকেএস এর প্রতিনিধি মর্জিনা রুপা, সাইফুল আলম, লুৎফুল কবির ও জেএসকেএস এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, ৮ মার্চ শুধু আন্তর্জাতিক নারী দিবস নয়, এটি কন্যা ও নারী শিশুর অধিকার, সমতা এবং ক্ষতায়নের সংগ্রামকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন। বিশেষ করে দলিত, আদিবাসী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা বহুমাতৃক বৈষম্যের শিকার হন।

একদিকে লিঙ্গ ভিত্তিক বৈষম্য অন্যদিকে জাতিগত, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য তাদের জীবনে অতিরিক্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আসুন আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ি, যেখানে কোন নারী ও কন্যা শিশু বৈষম্য বা সহিংসতার শিকার হবে না এবং সকলে সমান মর্যাদা ও সুযোগ নিয়ে নিরাপদ এবং সম্মানজনত জীবনের পথে এগিয়ে যেতে পারবে।

পড়ুন- ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেপ্তার

দেখুন- তেল সংকটে অ্যাম্বুলেন্স’ও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন