বিজ্ঞাপন

দিনাজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বর্তমান অবস্থা পর্যালোচনা শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

দিনাজপুর প্রেসক্লাব হলরুমে মমতা পল্লী উন্নয়ন সংস্থা (এমপিইউএস) এর আয়োজনে এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সহযোগিতায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বর্তমান অবস্থা পর্যালোচনা শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


মমতা পল্লী উন্নয়ন সংস্থা (এমপিইউএস) এর নির্বাহী পরিচালক , দিনাজপুর জেলা টাস্ক ফোর্স সদস্য ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ইয়াকুব আলী তার সভাপতির বক্তব্যে বলেন, দিনাজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের ক্ষেত্রে কাগজে অগ্রগতি থাকলেও মাঠ পর্যায়ে বাস্তব চিত্র উদ্বেগজনক। সাম্প্রতিক জেলা ভিত্তিক মূল্যায়নে দিনাজপুর জেলার সামগ্রিক গড় নম্বর ৭০ শতাংশ। তবে সরাসরি পর্যবেক্ষণের গড় স্কর নেমে এসেছে মাত্র ১৬ শতাংশ। জেলা ও উপজেলা টাস্ক ফোর্স এর কার্যক্রম আরও সক্রিয় ও জবাবদিহিতামূলক করা ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্য গোলাম নবী দুলাল এবং এডাব দিনাজপুর জেলা কমিটির সদস্য সচিব, এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন। মুক্ত আলোচনায় অংশ নেন বিবিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমান, এসআরডিএ’র নির্বাহী পরিচালক মোঃ আফসার আলী, প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল শাহ্ নেওয়াজ, সাংবাদিক মোঃ সালাউদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, কাশী কুমার দাস ও প্রভাতী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আলফাজ আলী। বক্তারা বলেন, দিনাজপুর জেলায় কাগজে কলমে অগ্রগতি থাকলেও বাস্তবে প্রয়োগ অত্যন্ত সীমিত। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করতে হবে এবং সমন্বিত ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি সকলের সহযোগিতায় সচেতনতার মাধ্যমে তামাকমুক্ত জেলা গড়ে তোলা সম্ভব। মিটিং এ উপস্থিত সকলের হাতে তামাক বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

পড়ুন- ডিএসসিসির নির্দেশনা : বর্জ্যবাহী গাড়িতে ২০%, কর্মকর্তাদের ৩০% জ্বালানি কম বরাদ্দ

দেখুন- ই/স/রা/য়ে/ল ও মা/র্কি/ন ঘাঁটিতে ইরানের পাল্টা আ/ঘা/ত অব্যাহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন