বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশ গঠনে ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচী পালনে এগিয়ে দিনাজপুর জেলা বিএনপির রাজপথের সৈনিক সদর আসনের মনোনয়ন প্রত্যাশী বখতিয়ার আহমেদ কচি ।
২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর শহরের টিএনটি রোড থেকে শুরু করে পৌরসভা মোড়, হাসপাতাল মোড়, বুটি বাবুর মোড়, লুৎফুন্নেসা টাওয়ার, লিলির মোড়সহ শহরের বিভিন্ন এলাকায় বিএনপি’র নেতাকর্মীদেরকে নিয়ে এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল, কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল আযম সোহেল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাজু,শরীফ জাকির হীরা নাজমুল হুদা জনি ও বিএনপি নেতা শেখ শামীম, আইয়ুব আলী, আবুল কালাম আজাদ বাবু, নাজিমুল হক লিটন সহ জেলা বিএনপি, পৌর ও কোতোয়ালি বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ শেষে গণসংযোগের সময় বিএনপির রাজপথের সৈনিক বখতিয়ার আহমেদ কচি বলেন, দেশ গঠনে তারেক রহমান ৩১ দফা কর্মসূচির নির্দেশনা দিয়েছেন। আমরা সেই ৩১ দফা সকলের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ অব্যাহত রেখেছি। আগামী নির্বাচন হবে ধানের শীষের নির্বাচন, বিজয়ী হবে ধানের শীষ। সরকার গঠন করবে বিএনপি। তাই ধানের শীষের সাথেই সকলকে থাকার আহ্বান জানান জনপ্রিয় এই নেতা।
পড়ুন : দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে অংশীজনদেরসাথে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


