বিজ্ঞাপন

দিনাজপুরে নাগরিক ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নাগরিক ফোরাম এর উদ্যোগে ফোরামের আফতাব প্লাজা মুন্সিপাড়াস্থ শহীদ আসাদুল্লাহ সড়ক অস্থায়ী কার্যালয়ে পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে প্রবীণ ও অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই-চিনি-দুধ-মসলা ইত্যাদি বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ফোরাম দিনাজপুরের সভাপতি ডা. শহিদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন করিব, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার নূর ইসলাম তুষার, শেখ আব্দুর রশিদ তোতা, আব্দুল কাইয়ুম বাচ্চু, দেলোয়ার হোসেন, ইসতিয়াকুল চৌধুরী প্রিন্স, সুবীর সেন, একেএম মেহেরুল্লাহ বাদল, আকতার আজিজ, নিরেন চন্দ্র রায় চৌধুরী ও মীর আসাদ।

সভাপতির বক্তব্যে ডা. শহিদুল্লাহ বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর প্রবীণ, প্রতিবন্ধী ও অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ উপহার প্রদান করে থাকি। এছাড়াও যেকোনো সামাজিক সংকটে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই। ইতিপূর্বে করোনাকালীন সময়ে আমরা সাবান, হ্যান্ডওয়াশ সহ সাধারণ জনগণকে সচেতন করার জন্য পথসভা করেছি।

বিতরণ শেষে ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : http://সৈয়দপুরে ইটস্ হিউম্যাননিটি’র যাকাত ক্যাম্পেইনে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন