০৯/০২/২০২৬, ২২:৩২ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২২:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


আজ দিনাজপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর প্রশিক্ষণ বিষয়ক সমন্বয়ক জিলহজ উদ্দিন নিপুণ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নির্বাচনকালীন সাংবাদিকতা অত্যন্ত সংবেদনশীল ও দায়িত্বশীল একটি ক্ষেত্র, যেখানে সামান্য অসতর্কতা বড় ধরনের বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। তাই বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব।


কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নির্বাচন রিপোর্টিং সংক্রান্ত প্রয়োজনীয় ও খুঁটিনাটি বিষয় নিয়ে ধারণা দেওয়া হয়। এ সময় সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচন রিপোর্টিংয়ের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবিলার উপায়, নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিবিধান, আচরণবিধি এবং প্রতিবেদন তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতার গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
কর্মশালায় দিনাজপুর জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৫৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সাংবাদিকরা এমন প্রশিক্ষণকে সময়োপযোগী ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক বলে মন্তব্য করেন।

পড়ুন- দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দক্ষতা বৃদ্ধিমূলক দুইদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

দেখুন- ৩৬ দফা বাস্তবায়ন করতে চায় এনসিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন