১৩/০২/২০২৬, ৭:৩২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৭:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে পাটচাষীদের জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে আজ সোমবার (২৬ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে পাটচাষীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর বাস্তবায়িত “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বোরহান উদ্দিন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন, বিএডিসি দিনাজপুরের উপ-পরিচালক মজহারুল ইসলাম, দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোলায়মান আলী, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুরভী আক্তার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার এবং সদর উপজেলা পাট অধিদপ্তরের সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা বাদশা হোসেন।

এসময় অনলাইনে যুক্ত ছিলেন পাট অধিদপ্তর, ঢাকা’র প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক কুমার সরকার।

প্রশিক্ষণে দিনাজপুরের বিভিন্ন এলাকার ৭৫ জন পাটচাষী অংশগ্রহণ করেন।

এই প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও পাটবীজ উৎপাদন পদ্ধতি সম্পর্কে চাষীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নানা দিকনির্দেশনা দেওয়া হয়।

এনএ/

দেখুন: চা বিক্রি করে সংসার চলে দিনাজপুরের জনপ্রতিনিধির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন