২৬/০২/২০২৬, ২২:১৫ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২২:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের খাল খনন পরিদর্শন

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘দেশে যে সব নদী খনন দরকার এবং যে সব জলাশয় দখল রয়েছে সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষ ও প্রশাসনসহ কিছু মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু হবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল পরিদর্শন কালে এ কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রায় দুই হাজারের বেশি মাইল খাল খনন করেছিলেন। দেশের মানুষ সুফল পেয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কর্মসূচি দ্রুতই খাল খনন কর্মসূচি শুরু করা হবে। তিনি ফারাক্কা এবং তিস্তা মহা পরিকল্পনা নিয়েও কথা বলেন।

এ সময় দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরে আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : কালীগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন