১২/০২/২০২৬, ২১:৪৬ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২১:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে পার্বতীপুরে হাবড়া ইউনিয়ন বিএনপির সকল সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথসভা

দিনাজপুরের পার্বতীপুর হাবড়া ইউনিয়নের ঘনেশ্যামপুর ফুলেরঘাট বাজারে আজ শনিবার বিকেলে বিএনপি’র যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন হাবড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি অহিদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি এ,জেড,এম রেজওয়ানুল হক।

বিজ্ঞাপন


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র এ, জেড, এম মেনহাজুল হক, সহ-সভাপতি ওয়াহেদুল হক সরদার ও মোজেলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোকলেছুর রহমান সহ ফুলবাড়ী উপজেলা বিএনপি’র নেতা ও চেয়ারম্যান ছামিদুল ইসলাম ফুলবাড়ি ৮নং ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রউফ, ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ খোকন চৌধুরী, ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহাজুল প্রমুখ।

সভায় হাবড়া ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের সদস্য মহিলা সদস্য এবং উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল কৃষকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন : দিনাজপুরে সাবেক এমপি এর বাড়ি থেকে চার নারীসহ ৬ জন পুরুষ আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন