দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান প্রস্তাবিত বেসরকারী ইম্পেরিয়াল মেডিকেল কলেজ, দিনাজপুর পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডাঃ রুবীনা ইয়াসমিন।
বুধবার (১৮ ফেব্রুয়ারী-২০২৬) দুপুরে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান প্রস্তাবিত বেসরকারী ইম্পেরিয়াল মেডিকেল কলেজ, দিনাজপুর পরিদর্শনে আসেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডাঃ রুবীনা ইয়াসমিন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিদর্শন টিমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ডিন এর পক্ষে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শেখ সাদেক আলী, বিএমএন্ডডিসি ঢাকা কর্তৃক মনোনীত প্রতিনিধি অধ্যাপক ডাঃ সারোয়ার মোর্শেদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিনিধি অধ্যাপক ডাঃ শরিফুল ইসলাম মন্ডল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঞ্জিত দাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা) ডাঃ সায়মা আক্তার চৌধুরী, দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো: আসিফ ফেরদৌস প্রমুখ।
পরিদর্শনকালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডাঃ অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন-কে ইম্পেরিয়াল মেডিকেল কলেজ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন জিয়া হার্ট ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডাঃ মো. জিয়াউল হক, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, কার্যনির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু, ডাঃ মো. গোলাম গাওস মন্টু, আলহাজ্ব আবু বকর সিদ্দিক, মমতাজ বেগম, আজীবন সদস্য গোলাম রসুল রকেট, কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ শারমিন ছাত্তার, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, ম্যানেজার এএসএম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডাঃ অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিনসহ পরিদর্শন টিম জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান প্রস্তাবিত বেসরকারী ইম্পেরিয়াল মেডিকেল কলেজ, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, কেয়ার নার্সিং কলেজ, খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল, মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস পরিদর্শন করেন।
পড়ুন- দিনাজপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত


