১৩/০২/২০২৬, ৫:৩৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৫:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে বাংলাদেশ পিকেসিএস বিডি ক্রিকেট ট্যালেন্ট হান্ট বাছাই অনুষ্ঠিত

সুইহারীস্থ চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার জেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটারদের সন্ধানে বাংলাদেশ পিকেসিএস বিডি ক্রিকেট ট্যালেন্ট হান্ট-২য় পর্ব কলেজ শাখা-২০২৫ প্রতিযোগিতা জেলা পর্যায়ে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।

জেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন আল আজাদ বাছাইপর্বের উদ্বোধন করতে গিয়ে বলেন, দিনাজপুর সদর সহ ১৩ উপজেলার স্কুল ও কলেজ শাখা হতে আগত খেলোয়াড়দের ক্রিকেট বাছাই হয়েছে।

‘এ’ গ্রুপ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে, ‘বি’ গ্রুপে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এবং ‘সি’ গ্রুপে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ মাঠে।

ক্রিকেট ট্যালেন্ট হান্ট বাছাই করে ৪০ জন বলার এবং ৪০ জন ব্যাটসম্যান ও ৮ উইকেট কিপারকে বিভাগীয় পর্যায়ে বাছাই করে পাঠানো হবে।

জেলা পর্যায়ে বাছাইপর্বে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপার ভাইজার নির্মল কুমার রায়, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ সামসুজ্জামান, মোঃ মাহবুব সেলিম, সহকারী প্রোগ্রামার রঞ্জন রায়, জেলা শিক্ষা অফিসের ডিস্ট্রিক ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ বিন ইয়ামিন, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাকিল আহমেদ, সহকারী প্রধান (ভারঃ) মোঃ আফজাল হোসেন। বাছাইপর্ব চূড়ান্ত ক্রিকেট ট্যালেন্ট হান্ট পরিচালনা করেন দিনাজপুরের বিশিষ্ট রেফারী ও ক্রিড়া সংগঠক ওবাইদুর রহমান।

বাছাইপূর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন একাডেমি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ মাজেদুর রহমান এবং জেলা কোচ হিসেবে খেলা পরিচালনা করেন মোঃ রনি।

বিজ্ঞাপন

পড়ুন: দিনাজপুরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ আটক ১

দেখুন: দিনাজপুরের বীরগঞ্জে সুপেয় পানির সংকট, জনজীবন বিপর্যস্ত 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন