১৩/০২/২০২৬, ২১:২৭ অপরাহ্ণ
24 C
Dhaka
১৩/০২/২০২৬, ২১:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে বিরামপুরে ট্রাকের নিচে মা-ছেলে নিহত, স্বামী আহত

দিনাজপুরের বিরামপুরে পণ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার দেড় বছরের শিশু সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা।

শুক্রবার (১৫ আগস্ট)  বেলা সাড়ে ১১টার পর বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার ধানঘরা এলাকার বাসিন্দা গোলাম রব্বানীর স্ত্রী কোহিনুর বেগম (৩৭) ও ছেলে রিশাত কাইফ (১৮ মাস)। কোহিনুর বেগম হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে গোলাম রব্বানী স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সোনালী ব্যাংকের সামনে একটি অটোরিকশার ধাক্কায় কোহিনুর ও তার শিশু রাস্তার মাঝে পড়ে যান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও সন্তানের মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

পড়ুন: দিনাজপুরে শতবর্ষের ঐতিহ্য নৌপথে কান্তজীউ বিগ্রহের মহাযাত্রা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন