১২/০২/২০২৬, ১৮:০৮ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৮:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে বিশাল বিক্ষোভ মিছিল

‎ফিলিস্তিনে চলমান ইসরাইলি গণহত্যা এবং অন্যায়ভাবে গাজাকে মুছে ফেলার অপচেষ্টার প্রতিবাদে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দিনাজপুরের বীরগঞ্জে হরতাল ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। কর্মসূচিকে সমর্থন জানিয়ে দোকান বন্ধ রাখেন দোকান মালিক সমিতি।

‎সোমবার সকালে পৌর শহরের বিজয় চত্ত্বরে অনুষ্ঠিত কর্মসুচীতে ধর্মীয় নেতৃবৃন্দ, ইমাম সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশার মানুষ মিছিল সহকারে যোগ দেয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

এসময় ইসরাইলি কুখ্যাত ইয়াহুদী নেতা নিয়াহু এর প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও কুশপত্তালিকা দাহ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সামাবেশে চলমান গণহত্যা বন্ধের দাবি জানিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, ছাত্র ও যুবনেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, দোকান মালিক সমিতি এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ সমাবেশে বক্তব্য রাখেন।‎

এরপর বিকেল সাড়ে ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার ব্যানারে জামায়াতের নেতাকর্মীসহ একটি বিশাল বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগানে বীরগঞ্জ পৌর শহর প্রদক্ষিণ করে।

পড়ুন : দিনাজপুরে খানসামায় সমন্বয়ক পরিচয়ে গাড়ি ভাংচুর, ২ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন