১৩/০২/২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

“দুধের অপার শক্তিতে-মেতে উঠি একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন আয়োজনে বিশ্ব দুদ্ধ দিবস-২০২৫ পালন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল

সরকারি শিশু পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও নির্দিষ্ট সংখ্যক দরিদ্র মানুষকে বিনামূল্যে দুধ পান করানো ও দুগ্ধপণ্য বহুমুখীকরণে পরামর্শ ক্যাম্পেইন ইত্যাদি।

বিজ্ঞাপন

রবিবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দিনাজপুর শিশু একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মাহফুজা খাতুন।

সংশ্লিষ্ট বিষয়ের উপর মুল প্রবন্ধ উপস্থাপন করেন ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সারোয়ার হাসান। খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রডিউসার গ্রুপের সদস্য মোঃ আব্দুস সালাম ও স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শাহিনা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ রায়হান আলী।

শোভাযাত্রা ও আলোচনা সভায় দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রিয়াজ উদ্দীন, দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, জেলা ভেটেরিনারি সার্জন ডা. এম. এ. জলিলসহ অন্যান্য অতিথি ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।

সভায় দুধ ও দুগ্ধজাত পণ্যকে নিরাপদ পুষ্টির অন্যতম উৎস্য হিসেবে সকল মহলে জনপ্রিয় করা, খামারী ও কৃষককে উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ প্রদান এবং ডেইরী শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষে কাজ করছে বলে জানান জেলা প্রাণিসস্পদ কর্মকর্তা আব্দুর রহিম।

সব শেষে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উপলক্ষে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার ও সনদ বিতরণ করা হয়।

পড়ুন: দিনাজপুরে মহিলা পরিষদের উদ্যোগে লিগ্যাল এইড কর্মশালা অনুষ্ঠিত

দেখুন: দিনাজপুরের বীরগঞ্জে সুপেয় পানির সংকট, জনজীবন বিপর্যস্ত

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন