১৩/০২/২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর র‌্যালী

দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সুব্রত খাজাঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর আয়োজনে এবং আন্ধেরী হিলফি বন্ জার্মানী এর সহযোগিতায় স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম-এর আওতায় সুব্রত খাজাঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের ফ্রি চিকিৎসার ব্যবস্থাপত্র প্রদান করেন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর সিনিয়র এন্ড চিফ কনসালটেন্ট ডা. মো. ইলিয়াস আলী খান এডিন।

প্রোগ্রামে ৩২০ জন ছাত্র/ছাত্রীর বিনা মূল্যে চক্ষু পরীক্ষা, ব্যবস্থাপত্র, এবং বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয় এবং রেফার্ডকৃত ছাত্র/ছাত্রীদের পরবর্তীতে বিনা মূল্যে চশমা ও চক্ষু চিকিৎসা প্রদান করা হবে।

চক্ষু পরীক্ষা ক্যাম্পের পূর্বে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী সুব্রত খাজাঞ্চী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে এলাকার সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, সাংগঠনিক সম্পাদক ডাঃ মো. জনাব আলী নির্বাহী সদস্য মো. আব্দুস সবুর চৌধুরী, মো. আফতাব উদ্দীন মন্ডল, এসিসটেন্ট আউটরিচ অফিসার মো. হামিদুর রহমান, সুব্রত খাজাঞ্চী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র রায়, অন্যান্য শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : শিক্ষিকা সাহানা বেগমের চিকিৎসায় এগিয়ে এলেন বোচাগঞ্জ শিক্ষক -কর্মচারী কল্যান ঐক্য পরিষদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন