১৪/০২/২০২৬, ৩:১৩ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৪/০২/২০২৬, ৩:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকাশ) দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলা শাখা কিন্ডারগার্টেন বিদ্যালয় সমুহকে সরকারি বৃত্তি পরীক্ষায় অন্তর্ভূক্ত করার দাবীতে বিশাল মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলা রোডে বিশাল মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৩১টি কিন্ডারগার্টেন স্কুল সুনামের সহিত কোমলমতি শিশুদের শিক্ষাদান করে আসছেন। শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা ৫ম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এরই প্রতিবাদে বোচাগঞ্জ উপজেলার প্রতিটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা সেতাবগঞ্জ বড়মাঠে জমায়েত হয়ে উপজেলা সড়কে মানববন্ধনে মিলিত হয়। শিক্ষার্থীদের দাবী তারা যেন ৫ম শ্রেণীন সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারে।

উক্ত মানববন্ধনে কিন্ডারগার্টেন এসাসিয়েশনের সভাপতি আবু সোয়াইব হোসেন,সাধারন সম্পাদক মোঃ মোস্তুাফিজুর রহমান হিরু, রিয়াজুল ইসলাম, কামরুল আহসান, সাদেকুল ইসলাম প্রমুখ। শিক্ষকরা নেতারা বলেন, গত ১৭ জুলাই ২০২৫খ্রি তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে প্রজ্ঞাপন প্রকাশ হয়েছে তা আমাদের মর্মাহত করে এবং শিক্ষার্থীদের পড়ালেখায় নিরুৎসাহিত করে। যেখানে বৈষম্য নিয়ে সারা দেশ আজ নতুন উদ্যেমে সাজছে সেখানে আমরা কেন এই বৈষম্যের স্বীকার। কেনই বা কিন্ডারগার্টেন বিদ্যালয় সমুহের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাদ দিয়েই শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের নিয়ে এই বৃত্তি পরীক্ষার আয়োজন হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। এটি জাতি হিসেবে আমাদের কাছে অত্যন্ত লজ্জার। আমরা এ বিষয়টির জোরালো প্রতিবাদ জানাই।

পড়ুন: দিনাজপুরে দশ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন