১৩/০২/২০২৬, ১৩:২৩ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৩:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার ভবনের চতুর্থ তলা মিলনায়তনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক ব্যবসায়ীবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চেম্বারের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরীফ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাছির উল্লাহ।

স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল। দিনাজপুর চেম্বারের সহ-সভাপতি মোঃ শামীম কবির এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী আকবর হোসেন ওরেন্স,দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের আহবায়ক মোঃ আক্তার আজিজ, নিমনগর-বালুবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, রাজবাড়ী মাদকবিরোধী কমিটির সাধারণ সম্পাদক মোঃ হেলাল ইসলাম প্রমুখ।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বারের পরিচালক মোঃ মোছাদ্দেক হোসেন,সুজাউর রব চৌধুরী সুজা, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, শহিদুর রহমান পাটোয়ারী মোহন।

শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের চেম্বারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে রেলওয়ের পরিত্যক্ত কাঞ্চন ব্রিজ থেকে কোটি টাকার লোহা চুরি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন