১৩/০২/২০২৬, ৩:৫০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৩:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে ভূমিদস্যুদের কবল থেকে ফুলবন সরকারি কবরস্থান রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ও ফাজিলপুর ইউনিয়নের যৌথ ব্যবহৃত একমাত্র ফুলবন সরকারি কবরস্থান রক্ষায় মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার সকালে ফুলবন সরকারি কবরস্থানের সামনে মানববন্ধনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফুলবন, ঝানজিরা, বীরগাঁও, বারবীরগাঁও ও তোরঙ্গীনি এই পাঁচটি গ্রামের ছয়শতাধিক মানুষ অংশ নেন।

স্থানীয়রা অভিযোগ করেন, পাশের আন্ধারুশাহ পাড়ার মৃত লোতাব উদ্দিনের ছেলে মো. আব্দুল আজিজ, আব্দুস সাত্তার, আব্দুর রশিদ, মো. আলতাফ হোসেন, মো. আজগর আলী ও একই এলাকার ওয়াহেদ আলী দীর্ঘদিন ধরে সরকারি এই কবরস্থানটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। সম্প্রতি তাঁরা আবারও জোরপূর্বক কবরস্থানের জমিতে প্রবেশ করে বেড়া তুলে দেওয়ার জন্য উদ্যোগ নেয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ফুলবন সরকারি কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবন সরকারি কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মো. মনসুর আলী, সাধারণ সম্পাদক হবিবর রহমান, মো. আব্দুস সামাদ, মো. দবিরুল ইসলাম, মো. নুরনবী, আজিজার রহমান, মো. মফুরত আলী, আফির উদ্দিন ও আব্দুর জব্বার প্রমুখ।

বক্তারা বলেন,এটি সরকারি কবরস্থান, এখানে বহু বছর ধরে আশপাশের গ্রামের মানুষ তাদের প্রিয়জনদের দাফন করে আসছেন। কিন্তু এখন কিছু ভূমিদস্যু এ জমি দখলের পাঁয়তারা করছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই।

তাঁরা দ্রুত প্রশাসনের পক্ষ থেকে কবরস্থানের সীমানা নির্ধারণ ও সুরক্ষাব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : http://দিনাজপুরে লায়ন্স ক্লাবের বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন