০১/০৩/২০২৬, ২২:০৪ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২২:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া ট্রাফিক আইন লংঘনের দায়ে দুই পথচারিকে জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

রবিবার (১ মার্চ ২০২৬) বিকেল ৫ টায় দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে শহরের বাহাদুর বাজার ও স্টেশন রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে রোলেক্স বেকারিকে ১০০০০ (দশ হাজার) হাজার টাকা, একই আইনের ৫২ ধারা লঙ্ঘনের দায়ে মিলেনিয়াম সুইটসকে ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।

ট্রাফিক আইন লংঘনের দায়ে জুয়েল রানা নামে এক পথচারীকে ২০০০ (দুই হাজার) ও মাসুদ করিম নামে এক পথচারীকে ৫০০ (পাঁচশত) টাকা জরিমানা করা হয়। এছাড়া দণ্ডবিধির ২৯০ ধারা লংঘনের দায়ে সুজন ইসলাম নামে অপর একজনকে ২০০ (দুইশত) টাকা জরিমানা করা হয়। জরিমানার উল্লেখিত পরিমান টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল হালিমসহ জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেট, ডিবি পুলিশ ও কোতয়ালি থানা পুলিশের একদল সদস্য উপস্থিত ছিলেন।

অভিযান শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন জানান, এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে চুরি করে বেশি দামে অন্যত্র সার বিক্রি, জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন