১২/০২/২০২৬, ১৮:০৯ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৮:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২শ পিস ইয়াবাসহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ১১ এপ্রিল ডিএনসি’র উপ-পরিদর্শক মোঃ মতিয়ার রহমান-এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ১২শ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করে।

দিনাজপুর জেলার কোতয়ালি থানাধীন সুন্দরবন নতুন ভুষিরবন্দর ২নং সুন্দরবন ইউনিয়নের রংপুর টু পঞ্চগড় গামী পাকা রাস্তা হাইওয়ে রোডে তৃপ্তি ফিলিং স্টেশন এর সামনে, রংপুর হইতে পঞ্চগড় গামী জাহেদা এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে ২ জনের কাছে ৬শত করে ১২শত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা দেখানো হয়েছে।

আটককৃত আসামীরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বৃদ্দা বাগিস গ্রামের মৃত আলা বক্স-এর পুত্র মোঃ কাসেম আলী (৫২) ও পানিমাছকুটি গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মোঃ সুজাত হোসেন (৪০)।

আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সরণীর ১০(ক) ধারায় দিনাজপুর কোতয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ সকল সফল অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে ঘোড়াঘাটে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন