১৮/০২/২০২৬, ২১:০৭ অপরাহ্ণ
25 C
Dhaka
১৮/০২/২০২৬, ২১:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

​আসন্ন পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং এর পবিত্রতা রক্ষার আহ্বানে দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার ১৮ ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন

​বিকেল সাড়ে ৪টায় শহরের মালদাহপট্টিস্থ জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। শহর শাখা সভাপতি মোঃ মাসুদ রানা এবং সেক্রেটারী মোঃ কামরুজ্জামান-এর নেতৃত্বে র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


ব্যানার ও ফেস্টুন হাতে নেতা-কর্মীদের অংশগ্রহণে র‍্যালীটি মর্ডাণ মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
​সমাবেশে সভাপতির বক্তব্যে মোঃ মাসুদ রানা রমজানের মর্যাদা রক্ষায় প্রশাসন ও জনসাধারণের প্রতি বেশ কিছু আহ্বান জানান। পবিত্র রমজান মাসে দিনের বেলায় সব ধরনের হোটেল-রেস্তোরাঁ এবং সিনেমা হল বন্ধ রাখার জোর দাবি জানানো হয়। সমাজকে অশ্লীলতা ও বেহায়াপনা থেকে মুক্ত রাখতে সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে কঠোর হুঁশিয়ারি ও নির্দেশনা প্রদান করা হয়।


​বক্তারা বলেন, রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসের পবিত্রতা রক্ষা করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

পড়ুন- সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি বিরোধে হামলা, শিশুসহ আহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন