সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি বিশেষ দল পার্বতীপুর থানাধীন আমবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার দিনাজপুর থেকে ফুলবাড়ী থানার দিকে গামী মহাসড়কের উপর, জনতা ব্যাংকের সামনে অবস্থান নিয়ে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ রুবেল ইসলাম (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটক রুবেল ইসলাম দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের পশ্চিম শিবরামপুর (মন্দিরপাড়া) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ আব্দুর রহিম।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১৩ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
পড়ুন: দিনাজপুরে আনসার ও ভিডিপি’র ৭০ দিন মেয়াদী ৬জি ওয়েল্ডিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
এস/


